অতিথির ঘর সাজানো
- খাট এমনভাবে রাখুন যাতে অতিথিরা দক্ষিণ বা পূর্বে মাথা করে শোন।
- সংলগ্ন বাথরুম ঘরের বায়ু কোণে বা পশ্চিমে রাখুন।
- ঘর হালকা ও সাদামাটা রাখুন; এটি যেন ভাঁড়ার না হয়ে যায়।
উপরের তলায় অতিথির ঘর
একতলার বায়ু কোণে যদি রান্নাঘর বা গাড়ি রাখার জায়গা থাকে, তবে অতিথির ঘর উপরের তলার বায়ু কোণে হতে পারে। পরিবারের নিজের ঘরগুলি দক্ষিণ ও পশ্চিমেই থাকে।
